প্রিন্ট এর তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড় থেকে দৈনিক পত্রিকার ডিক্লারেশন পেল ‘পঞ্চগড় খবর’
মোঃ আব্দুর রশিদ ||
পঞ্চগড় জেলা থেকে ‘পঞ্চগড় খবর’ নামে একটি নতুন বাংলা দৈনিক পত্রিকা প্রকাশের ডিক্লারেশন পেয়েছেন সাংবাদিক ও পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন।গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভীন তাঁর কার্যালয়ে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মোশাররফ হোসেনের হাতে ডিক্লারেশনের অনুমতিপত্র তুলে দেন।এ নিয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পঞ্চগড় প্রেসক্লাবে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় পত্রিকাটির ডিক্লারেশন পাওয়ার বিষয়টি জানান মোশাররফ হোসেন।পত্রিকাটির লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে মোশাররফ হোসেন বলেন, ‘পঞ্চগড় খবর’-এর প্রধান লক্ষ্য হবে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং ক্ষুদ্র ও কুটিরশিল্পসহ জেলার গুরুত্বপূর্ণ খাতগুলোকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা। শহরের পাশাপাশি প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাপন, সমস্যা, সম্ভাবনা ও সুখ-দুঃখের কথাও পত্রিকাটিতে তুলে ধরা হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতির বিভিন্ন দিকের সংবাদ প্রকাশ করা হবে।তিনি আরও বলেন, পঞ্চগড় একটি সম্ভাবনাময় জেলা। এ অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনৈতিক সম্ভাবনা এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করাও পত্রিকাটির অন্যতম লক্ষ্য।মতবিনিময় সভায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চগড় প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি ও পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, চ্যানেল আইয়ের পঞ্চগড় প্রতিনিধি এ রহমান মুকুল, চ্যানেল টুয়েন্টিফোরের ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি হোসেন রায়হান, দৈনিক করতোয়ার সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম, সময় টিভির সোহাগ হায়দার, সাংবাদিক আব্দুল্ল্যাহ আল মামুন রনিক, বিজয় টিভির ইনসান সাগরেদ, সোনালী খবরের আরিফুল ইসলাম ইরান, সমকাল পত্রিকার দেবীগঞ্জ প্রতিনিধি হরিশ্চন্দ্র রায়, ডিবিসির সাংবাদিক ফাহিম হাসান, বোদা প্রেসক্লাবের সভাপতি আমির খুসরু লাভলু, দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির কবির রাজু প্রমুখ। মতবিনিময় সভায় জেলার পাঁচ উপজেলায় কর্মরতবিভিন্ন জাতীয় টেলিভিশন ও জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার