প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে নীলফামারী-১ আসনের এমপি আব্দুস সাত্তার
মোঃ আব্দুর রশিদ ||
ত্রয়োদশ জাতীয় সংসদের বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত ১০টি স্থায়ী কমিটি পুনর্গঠন ও গঠন করা হয়েছে। এর মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস সাত্তার।রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে কমিটিগুলোর প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস।কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন পটুয়াখালী-৩, নাটোর-৪, সিরাজগঞ্জ-১, কুমিল্লা-৭, চাঁদপুর-৫, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্যরা। পাশাপাশি নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস সাত্তার এবং সংরক্ষিত মহিলা আসন-৪২-এর সংসদ সদস্য সাজিদা সামাদ সদস্য হিসেবে রয়েছেন।শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে নীলফামারী-১ আসনের এমপি মোহাম্মদ আব্দুস সাত্তার সদস্য নির্বাচিত হওয়ায় ডোমার-ডিমলার মানুষের মধ্যে আনন্দ ও সন্তোষ দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, গুরুত্বপূর্ণ এই কমিটিতে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি এলাকার শ্রমজীবী মানুষের অধিকার ও বিভিন্ন সমস্যা জাতীয় পর্যায়ে তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার