প্রিন্ট এর তারিখ : ০২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬
নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে ১২ পদে নিয়োগ, আবেদন শুরু ১৭ সেপ্টেম্বর
মোঃ আব্দুর রশিদ ||
নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ প্রশাসনের অধীনস্থ বিভিন্ন অফিসে ৩টি পদে মোট ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয়।বিজ্ঞপ্তি অনুযায়ী, অফিস সহায়ক ৪টি, নিরাপত্তা প্রহরী ৪টি এবং পরিচ্ছন্নতা কর্মী ৪টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এসব পদে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা (গ্রেড-২০)।অফিস সহায়ক ও পরিচ্ছন্নতা কর্মী পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিরাপত্তা প্রহরী পদেও একই শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।শুধুমাত্র নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না।অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ২৬ অক্টোবর ২০২৬ বিকেল ৫টায়। আবেদন করতে হবে জেলা প্রশাসকের নির্ধারিত টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার