প্রিন্ট এর তারিখ : ০৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডোমারে ছাত্রদল নেতা রাকিবের উদ্যোগে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ
মোঃ আব্দুর রশিদ ||
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পাঁচ বছরের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর ডোমারে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।ডোমার পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব আল আকাশের উদ্যোগে উপজেলার ১০টি ইউনিয়নে ধারাবাহিকভাবে এ কর্মসূচি আয়োজন করা হচ্ছে। এরই অংশ হিসেবে ডোমার সদর ইউনিয়নের বড় রাউতা মডেল স্কুল মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।ডোমার সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলামের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ডোমার উপজেলা বিএনপির সাবেক সদস্য রেজওয়ানুল করিম সাজি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লোকমান হোসেন লাভলু এবং উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জিয়াউর রহমান জিয়া।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও ডোমার পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব আল আকাশ। সঞ্চালনা করেন তারেক জিয়া সাইবার ফোর্স ডোমার উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রিশাদ ইসলাম।কর্মসূচিতে শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহণে ১০০টি বনজ ও ফলজ গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।আয়োজকরা জানান, পরিবেশ রক্ষার পাশাপাশি শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি আয়োজন করা হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার