প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
ডোমারে যুব রেড ক্রিসেন্টের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময়
মোঃ শরিফ বিল্লাহ , চিলাহাটি প্রতিনিধি ||
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নীলফামারী ইউনিটের আওতাধীন ডোমার উপজেলা যুব রেড ক্রিসেন্টের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় ডোমার পৌরসভা হলরুমে ১৫ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় নবগঠিত কমিটির দলনেতা মোঃ আব্দুর রশিদ, উপ-দলনেতা-১ মোঃ সাইদ বিন ইসলাম ও উপ-দলনেতা-২ মোছাঃ মোৎমাইন্না দীপ্তিসহ বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা উপস্থিত ছিলেন।এসময় কমিটির সদস্যরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং ডোমার উপজেলা যুব রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও গতিশীল করা, মানবিক সেবা, প্রশিক্ষণ, দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা ও সামাজিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।সভায় প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগের উপ-প্রধান মোঃ সিয়াম হোসেন; প্রশিক্ষণ ও সহ-শিক্ষা কার্যক্রম বিভাগের উপ-প্রধান মোঃ রিফাত ইসলাম; আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান মোছাঃ সারমিন জাহান মিথিলা,দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগের প্রধান মোঃ রবিন ইসলাম, উপ-প্রধান অর্ঘ্য দীপ সাহা; স্বাস্থ্যসেবা বিভাগের প্রধান মিলন ইসলাম (হৃদয়), উপ-প্রধান মোছাঃ সুমাইয়া আক্তার আইরিন এবং তহবিল সংগ্রহ বিভাগের প্রধান মোঃ রেদোয়ানুল আমিন রিফাত ও উপ-প্রধান মোঃ মাসুদ রানা উপস্থিত ছিলেন।সভা শেষে উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের পক্ষ থেকে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাইদ তন্নীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করা হয়।নবগঠিত কমিটির সদস্যরা আগামী দিনে ডোমার উপজেলায় রেড ক্রিসেন্টের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার