প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
ডোমারের ভোগডাবুড়ী ইউনিয়নের ৮ পূজা মন্ডপে আর্থিক অনুদান ও টি শার্ট প্রদান
মোঃ শরিফ বিল্লাহ , চিলাহাটি প্রতিনিধি ||
নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি ভোগডাবুড়ী ইউনিয়নের ৮ টি পূজা মন্ডপে ডোমার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালুর পক্ষ থেকে আর্থিক অনুদান ও টি শার্ট প্রদান করা হয়। শনিবার ( ১৭ অক্টোবর) ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু। এসময় আরো উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড সদস্য আব্দুল খালেক। ভোগডাবুড়ী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ সহ ইউনিয়নের ৮ টি পূজা মণ্ডপের কমিটির অন্যান্য সদস্যরা।১ নং ওয়ার্ড সদস্য আব্দুল খালেক বক্তব্যে হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন আপনাদের যেকোনো সমস্যায় আমরা পাশে আছি । আপনারা নির্বিঘ্নে আপনাদের পূজা উদযাপন করুন।প্রধান অতিথির বক্তব্যে রেয়াজুল ইসলাম কালু বলেন আমি বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরেছি ফ্যাসিস্ট ১৫ বছরে দেখিনি কোন পূজা মণ্ডপে সুষ্ঠু ও ভালোভাবে কাজ হয়েছে ভাঙ্গা বেড়া, ভাঙ্গা চাল ও বিভিন্ন কষ্টের মধ্যে আপনারা দূর্গা পূজা উদযাপন করেছেন । আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিশেষ করে এই অঞ্চলের আমাদের নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নেতৃত্বে আমাদের ডোমার উপজেলার ১০৫ টা পূজা মন্ডপ আছে , আমরা সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করবো ।অনুষ্ঠানের শেষে পূজা মন্ডপের দায়িত্বে থাকা ব্যক্তিদের হাতে টি শার্ট তুলে দেন এবং যথাসময়ে তাদের হাতে আর্থিক অনুদান প্রদান করার ব্যাপারে আশ্বস্ত করেন ।ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালুর পক্ষ থেকে টি শার্ট ও আর্থিক অনুদান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন হিন্দু ধর্মাবলম্বী ব্যাক্তিরা ।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার