প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার ও ভিডিপির জেলা কম্যান্ড্যান্ট
আজমির রহমান রিশাদ, ডোমার উপজেলা প্রতিনিধি ||
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা-১৪৩৩ উদযাপন নিশ্চিত করতে দেশব্যাপী ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই ধারাবাহিকতায় নীলফামারীর ডোমার উপজেলার সবকটি পূজামণ্ডপে দায়িত্বপালন করছেন আনসার-ভিডিপি সদস্যরা।শুক্রবার (১৬ই অক্টোবর) উপজেলার পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা প্রস্তুতি ও মাঠপর্যায়ে দায়িত্বপালন কার্যক্রম তদারকি করতে পরিদর্শনে যান আনসার ও ভিডিপির নীলফামারী জেলা কম্যান্ড্যান্ট মো. আশরাফুল হক, বিভিএমএস। এসময় সাথে ছিলেন- উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সোহেল রানা। পরিদর্শনকালে সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ ও দায়িত্বরত আনসার-ভিডিপি সদস্যদের সাথে মতবিনিময় করেন। এসময় নিরাপত্তা প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে দায়িত্বপালনে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার