প্রিন্ট এর তারিখ : ১৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
ডোমারে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ডেস্ক নিউজ ||
২০০৬ সালের ২৮ অক্টোবরের ঐতিহাসিক হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জেলার ডোমার উপজেলা সহ নীলফামারীর অন্যান্য উপজেলায় বিক্ষোভ মিছিল করে দলের নেতাকর্মীরা। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে এ কর্মসূচির আয়োজন করেছে জামায়াতে ইসলামী।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার