প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
ডোমারে জাতীয় সাংবাদিক সংস্থার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
মোঃ আব্দুর রশিদ ||
নীলফামারীর ডোমারে জাতীয় সাংবাদিক সংস্থা ডোমার উপজেলা শাখার নব-গঠিত কমিটির কাগজ ইউএনও বরাবরে হস্তান্তর এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী’র কার্যালয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় সাংবাদিক সংস্থা ডোমার উপজেলা শাখার সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখী, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান হিল্লোল, সাধারণ সম্পাদক আনিছুর রহমান মানিক, ক্রীড়া সম্পাদক আব্দুর রশিদ, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মাহাবুর রহমান মিলন, সদস্য দেলোয়ার হোসেন, নুর এ আলম, সুমন রহমানসহ অন্যান্য সদস্যহগণ উপস্থিত ছিলেন। সত্য ও ন্যায়ের পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরামর্শ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী। উল্লেখ্য- ২০২৫ সালের ১৩ ডিসেম্বর ১১ সদস্য বিশিস্ট উপজেলা আহবায়ক কমিটি প্রদান করেন জেলা কমিটি। এরই পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের ১৪ জুন ২৩ সদস্য বিশিস্ট পূর্ণাঙ্গ কমিটি করা হলে, ১৩ জুলাই উক্ত ডোমার উপজেলার নব-গঠিত পূর্ণাঙ্গ কমিটি নীলফামারী জেলা কমিটির সভাপতি সম্পাদক অনুমোদন প্রদান করেন। নিয়মতান্ত্রীক ভাবে সংবাদ পরিবেশনে সকলের সহযোগিতা কামনা করেন নব-গঠিত কমিটি সভাপতি সম্পাদক।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার