প্রিন্ট এর তারিখ : ২১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬
ডোমারে চান্দখানা ঘুনুরাম উচ্চ বিদ্যালয়ে নব-গঠিত কমিটির পরিচিতি সভা
মোঃ আব্দুর রশিদ ||
নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নে চান্দখানা ঘুনুরাম উচ্চ বিদ্যালয়ের নব-গঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় নব-নির্বাচিত কমিটির সভাপতি হুসনেয়ারা’কে ফুলের শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা প্রদান করেন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২০আগস্ট) সকাল ১১টায় উক্ত বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নব-গঠিত কমিটির সভাপতি হুসনেয়ারা। উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুনায়িত সেলিমের সঞ্চালনায় অতিথি হিসাবে কেতকীবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি খতিবর রহমান, প্রধান শিক্ষক সহিদুল আলম, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ডাকুয়া, সমাজসেবক আবুল কালাম আজাদ বুলবুল, সিনিয়র শিক্ষক হাচিনুর রহমান, অভিভাবক মোকলেছুর রহমান, সাবেক সদস্য দুলু মিয়া, ওবায়দুর রহমান, আতিবুল হক প্রমূখ বক্তব্য রাখেন। নব-নির্বাচিত সভাপতি হুসনেয়ারা জানান, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এবং শিক্ষার মান উন্নয়নে আমি সকলের সহযোগিতা কামনা করছি।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার