আজকের ডোমার

ডোমার

ডোমারে ট্রাক-মিথিলার সংঘর্ষে নিহত ২

ডোমারে ট্রাক-মিথিলার সংঘর্ষে নিহত ২

নীলফামারীর ডোমারে ট্রাক ও মিথিলা গাড়ির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডোমার-দেবীগঞ্জ মহাসড়কের সোনারায় বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।এতে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

নিহতরা হলেন, ডোমার উপজেলার চিলাহাটি সবুজপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মিথিলা গাড়ির চালক মমিনুল ইসলাম (৩৮)। অপর নিহত ব্যক্তি হলেন মাহিগঞ্জ এলাকার অকীন্দ্র চন্দ্র রায়ের ছেলে পথচারী বিকাশ চন্দ্র (২৫)।

খবর পেয়ে ডোমার থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর কিছুক্ষণ পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ থেকে নীলফামারীগামী ট্রাকের সঙ্গে ডোমারগামী মিথিলা গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিথিলা গাড়ির চালক মমিনুল ইসলাম নিহত হন। এসময় দুর্ঘটনাকবলীত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী বিকাশ চন্দ্রকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ দুজন নিহতের সত্যতা নিশ্চিত করেন।

আপনার মতামত লিখুন

আজকের ডোমার

শনিবার, ২৩ মে ২০২৬

ডোমারে ট্রাক-মিথিলার সংঘর্ষে নিহত ২

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

নীলফামারীর ডোমারে ট্রাক ও মিথিলা গাড়ির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডোমার-দেবীগঞ্জ মহাসড়কের সোনারায় বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।এতে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

নিহতরা হলেন, ডোমার উপজেলার চিলাহাটি সবুজপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মিথিলা গাড়ির চালক মমিনুল ইসলাম (৩৮)। অপর নিহত ব্যক্তি হলেন মাহিগঞ্জ এলাকার অকীন্দ্র চন্দ্র রায়ের ছেলে পথচারী বিকাশ চন্দ্র (২৫)।

খবর পেয়ে ডোমার থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর কিছুক্ষণ পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ থেকে নীলফামারীগামী ট্রাকের সঙ্গে ডোমারগামী মিথিলা গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিথিলা গাড়ির চালক মমিনুল ইসলাম নিহত হন। এসময় দুর্ঘটনাকবলীত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী বিকাশ চন্দ্রকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ দুজন নিহতের সত্যতা নিশ্চিত করেন।

আজকের ডোমার

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার