আজকের ডোমার

ডোমার

ডোমারে ওসির সঙ্গে যুব রেড ক্রিসেন্টের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

নীলফামারীর ডোমারে নবগঠিত উপজেলা যুব রেড ক্রিসেন্ট কমিটির পক্ষ থেকে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় ডোমার থানায় এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নীলফামারী ইউনিটের আওতাধীন ডোমার উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা মোঃ আব্দুর রশিদ, উপ-দলনেতা-১ মোঃ সাইদ বিন ইসলাম ও উপ-দলনেতা-২ মোছাঃ মোৎমাইন্না দীপ্তি।এছাড়াও উপস্থিত ছিলেন আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান মোছাঃ সারমিন জাহান মিথিলা, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদানবিভাগীয় প্রধান মোঃ রবিন ইসলাম,স্বাস্থ্যসেবা বিভাগের প্রধান মিলন ইসলাম (হৃদয়) ও উপ-প্রধান মোছাঃ সুমাইয়া আক্তার আইরিন এবং তহবিল সংগ্রহ বিভাগের প্রধান মোঃ রেদোয়ানুল আমিন রিফাত ও উপ-প্রধান মোঃ মাসুদ রানাসহ যুব রেড ক্রিসেন্টের অন্যান্য সদস্যরা।সৌজন্য সাক্ষাৎকালে যুব রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।

ডোমারে ওসির সঙ্গে যুব রেড ক্রিসেন্টের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ