আজকের ডোমার

ডোমার

ডোমারে পাঁচ শতাধিক সাইকেল নিয়ে মাদকবিরোধী র‍্যালি

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে নীলফামারীতে পাঁচ শতাধিক সাইকেল নিয়ে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে জেলার ডোমার উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে যুবসমাজ এবং ছাত্রদল নেতা আশরাফুল আলম আশরাফের যৌথ উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়। ইউনিয়নের পাঙ্গা চৌপথী থেকে শুরু হওয়া র‍্যালিটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

অংশগ্রহণকারীরা জানান, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে সচেতন করা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এ সাইকেল র‍্যালিতে অংশগ্রহন করতে পেরে আমরা আনন্দিত। এমন কর্মসূচী প্রতিটি এলাকাতেই হওয়া উচিত।

আয়োজক ছাত্রদল নেতা আশরাফুল আলম আশরাফ জানান, সারাদেশের মতো ডোমার উপজেলার আনাচেকানাচেও মাদকের বিস্তার ঘটছে। বিশেষ করে তার নিজ ইউনিয়ন পাঙ্গা মটকপুরেও মাদক কারবারিরা মাথাচাড়া দিয়ে উঠেছে। এতে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তরুণদের মাদকের পথ থেকে ফেরানো এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যুবসমাজকে সঙ্গে নিয়ে পাঁচ শতাধিক সাইকেলের অংশগ্রহণে এ র‍্যালির আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

আজকের ডোমার

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ডোমারে পাঁচ শতাধিক সাইকেল নিয়ে মাদকবিরোধী র‍্যালি

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে নীলফামারীতে পাঁচ শতাধিক সাইকেল নিয়ে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে জেলার ডোমার উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে যুবসমাজ এবং ছাত্রদল নেতা আশরাফুল আলম আশরাফের যৌথ উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়। ইউনিয়নের পাঙ্গা চৌপথী থেকে শুরু হওয়া র‍্যালিটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

অংশগ্রহণকারীরা জানান, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে সচেতন করা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এ সাইকেল র‍্যালিতে অংশগ্রহন করতে পেরে আমরা আনন্দিত। এমন কর্মসূচী প্রতিটি এলাকাতেই হওয়া উচিত।

আয়োজক ছাত্রদল নেতা আশরাফুল আলম আশরাফ জানান, সারাদেশের মতো ডোমার উপজেলার আনাচেকানাচেও মাদকের বিস্তার ঘটছে। বিশেষ করে তার নিজ ইউনিয়ন পাঙ্গা মটকপুরেও মাদক কারবারিরা মাথাচাড়া দিয়ে উঠেছে। এতে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তরুণদের মাদকের পথ থেকে ফেরানো এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যুবসমাজকে সঙ্গে নিয়ে পাঁচ শতাধিক সাইকেলের অংশগ্রহণে এ র‍্যালির আয়োজন করা হয়েছে।

আজকের ডোমার

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার