আজকের ডোমার

ডোমার

সংবাদ প্রকাশের পর ডোমার বাজারে বউ-শাশুড়ির ধাওয়ায়,দৌড়ে পালালেন মাসুদ

সংগৃহীত

বিভিন্ন গণমাধ্যমে ‘স্ত্রীর পরোকিয়া প্রেমিককে ধরতে স্বামীর অভিনব কৌসলে আটক হলো মাসুদ' শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর বিষয়টি ছড়িয়ে পড়েছে চারদিকে। সংবাদটি মাসুদের বউ ও শাশুড়িসহ অন্যান্য স্বজনদের নজরে আসে। এরপর থেকে মাসুদকে খুঁজতে থাকেন বউ, শাশুড়িসহ স্বজনেরা।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকেলে ডোমার বাজারে বউ-শাশুড়ির সামনে আচমকাই পড়ে যায় মাসুদ রানা। এ সময় তাদের ধাওয়ায় ভোঁ দৌড় দিয়ে উধাও হয়ে যায় মাসুদ। একপর্যায়ে মাসুদকে তার বউ, শাশুড়ি ও দুই মেয়ে খুঁজতে থাকে। না পেয়ে মাসুদের উদ্দেশ্যে গালাগালি এবং তার ইতিপূর্বের সব অপকর্ম সম্পর্কে জনসম্মুখে বর্ণনা দিতে শুরু করেন তারা।

মাসুদের বউ ও শাশুড়ি জানান, ‘মাসুদের চারিত্রিক সমস্যা রয়েছে আগে থেকেই। সে প্রায় সময় গোপনে বিভিন্ন মেয়ের সঙ্গে কথা বলত। এটা তার বউ জানতে পারলে তাদের মধ্যে এসব নিয়ে ঝগড়া হতো। মাসুদ এর আগেও তার চাচা শ্বশুরের মেয়ের সঙ্গেও চুপিচুপি যোগাযোগ করতেন। এ নিয়ে শ্বশুরবাড়িতেও তার সঙ্গে বেশ মনোমালিন্য।’

তারা আরও অভিযোগ করেন, ‘মাসুদ যাদের সঙ্গে রাজনীতি করে, তারাই আসল শয়তান। গতকাল রাতের ঘটনার পর শ্বশুরবাড়ি ও নিজের বাড়িতে না গিয়ে সে পালিয়ে বেড়াচ্ছে। আত্মীয়দের মধ্যে সুন্দরী কোনো মহিলা দেখলেই তাদের পেছন পেছন ছুটে বেড়ানোর অভিযোগ তোলেন মাসুদের স্ত্রী। শাশুড়ি জানালেন, পালিয়ে থাকবে কোথায়, পুলিশের কাছে গিয়ে মামলা দিলেই তাকে ধরে নিয়ে আসবে। এই বলে মাসুদের বউ, শাশুড়ি ও দুই মেয়ে নিয়ে থানার দিকে চলে যান তারা।'

এর আগে গতকাল বুধবার মধ্যরাতে মাসুদ রানা ডোমারের বোড়াগাড়ি ইউনিয়নের ঘাটপাড়া এলাকার এক পুত্রবধূর সঙ্গে দীর্ঘ ছয় মাসের পরকীয়া সম্পর্কের সূত্র ধরে রাতের আঁধারে বাঁশবাগানে খাবার সন্দেশ নিয়ে দেখা করতে যায়। এ সময় পরকীয়া প্রেমিকার স্বামীর পাতানো ফাঁদে আটকা পড়ে পুলিশে সোপর্দ করা হয় মাসুদকে। তবে ওই পরকিয়া প্রেমিকার পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাকে পুলিশ হেফাজতে নেওয়ার ছেড়ে দেওয়া হয়। 

ঘটনার বিষয়ে মাসুদ জানায়, 'গতকালের ঘটনায় আমি শুধু মেয়েটির সাথে মেসেজ চ্যাটিং করেছি এ ছাড়া আমার সাথে অন্য কোনো সম্পর্ক নাই। রাতে বাড়ি যাইনি, থাকা খাওয়া বাইরেই হচ্ছে কাল থেকে। রাতে আটকের হবার পর অনেকেই ভেবেছে আমি পুলিশের হাতে আটক হয়ে জেলে রয়েছি তাই আজ এলাকার বিভিন্ন জায়গায় ঘুড়েছিলাম।'

ডোমার থানার এসআই গোপাল চন্দ্র জানান, 'গতরাতে এলাকাবাসী মাসুদকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়। তবে মেয়ের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

ডোমারের সদর ইউনিয়নের চিকনমাটি দোলাপাড়া এলাকার মো. খোকা এর ছেলে মো. মাসুদ রানা। সদর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন তিনি। পেশায় একজন ট্রাক্টর ড্রাইভার। দল থেকে জানানো হয়েছে তার বিরুদ্ধে তদন্ত চলমান, সত্যতা পেলে ব্যবস্থা নেয়ার কথা জানালেন নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

আজকের ডোমার

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

সংবাদ প্রকাশের পর ডোমার বাজারে বউ-শাশুড়ির ধাওয়ায়,দৌড়ে পালালেন মাসুদ

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার