গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর ডোমারে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।ডোমার পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব আল আকাশের উদ্যোগে উপজেলার ১০টি ইউনিয়নে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল বামুনিয়া ইউনিয়নে তৃতীয় ধাপের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।বামুনিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে রাকিব আল আকাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রেজওয়ানুল করিম সাজি। অনুষ্ঠানের উদ্বোধন করেন ডোমার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব লোকমান হোসেন লাভলু, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।বামুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিপন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডোমার সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মিলন ইসলাম, তারেক জিয়া ফাইবার ফোর্সের সাংগঠনিক সম্পাদক রিশাদ ইসলাম, ডোমার ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পারভেজ ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।আয়োজকরা জানান, উপজেলার ১০টি ইউনিয়নে তৃতীয় ধাপে ধারাবাহিকভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে । পাশাপাশি যুব সমাজকে মাদক ও জুয়া থেকে দূরে রাখতে বিভিন্ন সামাজিক ও ক্রীড়ামূলক কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে।