আজকের ডোমার

সারাদেশ

ডিমলায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক, জব্দ ৩ মোটরসাইকেল

নীলফামারীর ডিমলায় অভিযান চালিয়ে ৭০টি অবৈধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক কারবারে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল ও নগদ ৯০০ টাকা জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা। আটক ব্যক্তিরা হলেন মো. আনারুল ইসলাম (৬০) ও মো. আব্দুল মান্নান (৫২)।বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে নীলফামারীর ডিমলা উপজেলার থানারহাট বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওই দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।পরে তাঁদের তল্লাশি করে ৭০টি অবৈধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে মাদক কারবারে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল ও নগদ ৯০০ টাকা জব্দ করেন বিজিবি সদস্যরা।রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য, মোটরসাইকেল ও নগদ টাকাসহ আটক দুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে তাদের জিরো টলারেন্স নীতি কার্যকর রয়েছে। মাদক পাচার ও কারবার বন্ধে এ ধরনের বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

ডিমলায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক, জব্দ ৩ মোটরসাইকেল