আজকের ডোমার

সারাদেশ

জলঢাকায় সংবাদ সারাবেলার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধি

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার প্রত্যয় নিয়ে নীলফামারীর জলঢাকায় জাতীয় দৈনিক সংবাদ সারাবেলার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে জলঢাকা প্রেসক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

জলঢাকা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার নায়েবে আমির আলহাজ কামারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জলঢাকা উপজেলা শাখার আহ্বায়ক শাহজাহান কবীর লেলিন, প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান লেবু এবং সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মনি।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম, যুবদল নেতা শামীমসহ জাতীয় সাংবাদিক সংস্থা, রিপোর্টার্স ইউনিটি ও রিপোর্টার্স ক্লাবের গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে দৈনিক সংবাদ সারাবেলার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়। এ সময় গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারত্ব, দায়িত্বশীল সাংবাদিকতা এবং সমাজের অনিয়ম-অসংগতি তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন এবং তথ্যের সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের ওপর জোর দেওয়া হয়।

বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। মানুষের অধিকার, এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ ও অনিয়মের চিত্র তুলে ধরার মাধ্যমে গণমাধ্যম জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখা জরুরি।

তাঁরা আশা প্রকাশ করেন, দৈনিক সংবাদ সারাবেলা ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে পাঠকের আস্থা অর্জন এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক সংবাদ সারাবেলার জলঢাকা উপজেলা প্রতিনিধি আল ইকরাম বিপ্লব চিশতী।

আপনার মতামত লিখুন

আজকের ডোমার

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

জলঢাকায় সংবাদ সারাবেলার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার