নীলফামারীর ডোমারে বাগডোরা নিমোজখানা স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ও দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (প্রশিক্ষণ) বিনয় কুমার রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ স্কাউটসের ডোমার উপজেলা শাখা।
এক শোকবার্তায় ডোমার উপজেলা স্কাউটস পরিবার জানায়, বিনয় কুমার রায় ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, দক্ষ স্কাউট সংগঠক ও মানবিক গুণাবলিসম্পন্ন অভিভাবক। স্কাউট আন্দোলনের প্রসার, উন্নয়ন ও অগ্রযাত্রায় তাঁর অবদান সব সময় স্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় আরও বলা হয়, তাঁর মৃত্যুতে একজন অভিজ্ঞ শিক্ষক ও নিবেদিতপ্রাণ স্কাউট সংগঠককে হারিয়েছে ডোমার উপজেলা স্কাউটস পরিবার। তাঁর এই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তাঁর মৃত্যু শুধু পরিবার ও সহকর্মীদের জন্য নয়, সমগ্র স্কাউট পরিবারের জন্যও অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় বিদেহী আত্মার চিরশান্তি কামনা করা হয়। পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য কামনা করেছে ডোমার উপজেলা স্কাউটস পরিবার।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন