আজকের ডোমার

জাতীয়

ডোমারের‎ চিলাহাটিতে মাদকদ্রব্য সহ আটক ১

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. বুলবুল ওরফে শুকুরু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।‎সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি বাজারে সোনার মদিনা হোটেলের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।‎জানা গেছে, ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছেন, এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে আটককৃত মো. বুলবুল ওরফে শুকুরুর দেহ তল্লাশি করেন চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।‎তল্লাশির সময় শুকুরুর পরিহিত প্যান্টের ডান পকেটে থাকা একটি ব্ল্যাক ডায়মন্ড সিগারেটের প্যাকেটের ভেতর থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময় তার কাছ থেকে একটি কালো রঙের পুরোনো সিম্ফনি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।‎পুলিশ জানায়, উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোবাইল ফোন ঘটনাস্থলেই জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।‎স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার শুকুরু চিলাহাটি এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত হিসেবে পরিচিত। মাদক সংক্রান্ত কর্মকাণ্ডের অভিযোগে তাকে নিয়ে স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে বলেও স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন।‎চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিকী জানান মাদকদ্রব্য সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা ও মামলা তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।‎‎

ডোমারের‎ চিলাহাটিতে মাদকদ্রব্য সহ আটক ১