আজকের ডোমার

ডোমার

ডোমারে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ না দেয়ায় মানববন্ধন

ছবি-আজকের ডোমার

নীলফামারীর ডোমারে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ না দেয়ায় মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্তরা। বুধবার (১১ নভেম্বর) দুপুরে ডোমার উপজেলার বোড়াগাড়ি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত জমির মালিকরা অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, সরকার জমি অধিগ্রহণ করে সেই জমিতে কাজ শুরু করেছে। কিন্তু অধিগ্রহণের টাকা পায়নি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

মো. আনোয়ার বলেন, 'আমাদের কাছে নোটিশ রয়েছে এবং জমিও মাপ দিয়েছে কিন্তু কোনো টাকা পয়সা লেনদেন হয়নি। এখন এই জমি আমরা বিক্রিও করতে পারছি আবার অন্য কোনো কাজে ধরতে পারছি না। ব্যক্তিগত প্রয়োজনে টাকার প্রয়োজন হলেও জমি বিক্রি করতে পারছিনা। আমরা চাই সরকার এটার সমাধান দ্রুত করুক।'

আশিকুর রহমান বলেন, 'আর্থিক ভাবে আমি অনেক দুর্বল কিন্তু টাকার প্রয়োজনে এই জমি বিক্রি করতে পারছিনা। এই জমির উপর যে কোথাও থেকে লোন করব সেটাও পারছিনা। সরকার যদি রাস্তার কাজে জমি নেবেই তাহলে দ্রুত আমাদের সমস্যা সমাধান করুক।'

উল্লেখ্য, ২০১৯ সালে নীলফামারীর তিনটি জেলা সড়ক প্রশস্ত ও সরলীকরণের আওতায় ২৮ কিলোমিটার সড়কের কাজ হাতে নেয় সড়ক ও জনপথ বিভাগ। ডোমার উপজেলার বোড়াগাড়ী থেকে চিলাহাটি হয়ে পঞ্চগড় জেলার ভাউলাগঞ্জ পর্যন্ত সড়কের কাজের ব্যয় ধরা হয় ৪৪৩ কোটি টাকা।

আপনার মতামত লিখুন

আজকের ডোমার

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ডোমারে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ না দেয়ায় মানববন্ধন

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

নীলফামারীর ডোমারে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ না দেয়ায় মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্তরা। বুধবার (১১ নভেম্বর) দুপুরে ডোমার উপজেলার বোড়াগাড়ি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত জমির মালিকরা অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, সরকার জমি অধিগ্রহণ করে সেই জমিতে কাজ শুরু করেছে। কিন্তু অধিগ্রহণের টাকা পায়নি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

মো. আনোয়ার বলেন, 'আমাদের কাছে নোটিশ রয়েছে এবং জমিও মাপ দিয়েছে কিন্তু কোনো টাকা পয়সা লেনদেন হয়নি। এখন এই জমি আমরা বিক্রিও করতে পারছি আবার অন্য কোনো কাজে ধরতে পারছি না। ব্যক্তিগত প্রয়োজনে টাকার প্রয়োজন হলেও জমি বিক্রি করতে পারছিনা। আমরা চাই সরকার এটার সমাধান দ্রুত করুক।'

আশিকুর রহমান বলেন, 'আর্থিক ভাবে আমি অনেক দুর্বল কিন্তু টাকার প্রয়োজনে এই জমি বিক্রি করতে পারছিনা। এই জমির উপর যে কোথাও থেকে লোন করব সেটাও পারছিনা। সরকার যদি রাস্তার কাজে জমি নেবেই তাহলে দ্রুত আমাদের সমস্যা সমাধান করুক।'

উল্লেখ্য, ২০১৯ সালে নীলফামারীর তিনটি জেলা সড়ক প্রশস্ত ও সরলীকরণের আওতায় ২৮ কিলোমিটার সড়কের কাজ হাতে নেয় সড়ক ও জনপথ বিভাগ। ডোমার উপজেলার বোড়াগাড়ী থেকে চিলাহাটি হয়ে পঞ্চগড় জেলার ভাউলাগঞ্জ পর্যন্ত সড়কের কাজের ব্যয় ধরা হয় ৪৪৩ কোটি টাকা।

আজকের ডোমার

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার