আজকের ডোমার

ডোমার

যাত্রাবিরতির দাবিতে ডোমারের মির্জাগঞ্জ রেলস্টেশনে এলাকাবাসীর মানববন্ধন

নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ রেলওয়ে স্টেশনে আন্তঃনগর তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি সহ ১নং প্ল্যাটফর্ম চালুর দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। এতে চিলাহাটি-ডোমার রেলপথ অবরুদ্ধ হয়ে পড়ায় পার্শ্ববর্তী দুই স্টেশনে থামিয়ে রাখা হয় দুটো ট্রেন।

শনিবার (২৬শে সেপ্টেম্বর) সকালবেলা উপজেলার মির্জাগঞ্জ রেলওয়ে স্টেশনে মানববন্ধন শুরু হয়। পরে স্থানীয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষের দাবি মেনে নেয়ার আশ্বাসের ভিত্তিতে দুই মাসের সময় বেঁধে দিয়ে অবরোধকারীরা কর্মসূচি স্থগিত করলে প্রায় ৫ ঘন্টা পর ঐ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

আন্দোলনকারীরা জানান, মির্জাগঞ্জ রেলস্টেশনটি গুরুত্বপূর্ণ হলেও আন্তঃনগর তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেনের যাত্রাবিরতি না থাকায় তাদের দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া স্টেশনের ১নং প্ল্যাটফর্ম চালু না থাকায় যাত্রীসেবায় নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা রেলপথ অবরোধে নামেন।

অবরোধে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট এক্সপ্রেস মেইল ট্রেন চিলাহাটি স্টেশনে এবং খুলনা থেকে আসা চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি ডোমার স্টেশনে আটকে পড়ে।

অবরোধের খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী, রেলওয়ের পার্বতীপুর বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী রাকিব হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, স্থানীয় জনগণের দাবিগুলো যৌক্তিকভাবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সুপারিশ করা হবে। জনগণের দুর্ভোগ কমাতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।

এব্যাপারে রেলওয়ের পার্বতীপুর জোনের সহকারী নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান বলেন, ট্রেনের যাত্রাবিরতি ও প্ল্যাটফর্ম চালুর বিষয়টি নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট। আন্দোলনকারীদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি বিবেচনা করা হবে বলে তিনি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

আজকের ডোমার

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

যাত্রাবিরতির দাবিতে ডোমারের মির্জাগঞ্জ রেলস্টেশনে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার