নীলফামারীর সৈয়দপুরে পুকুরের পানিতে ডুবে সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এক ছাত্র মারা গেছে। শনিবার (২৩মে) দুপুরে কলেজ সংলগ্ন মাস্টারপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত ছাত্রের নাম রাফিদ রহমান কাব্য (১৮)। সে ওই কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
কাব্যের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার চিকনমাটি এলাকার মোজাপাড়ায়। সে ওই গ্রামের সাবেক সেনা সদস্য হাবিবুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, পিতা-মাতার একমাত্র সন্তান কাব্য শহরের নীচুকলোনীতে মা শাম্মী আক্তারের সাথে একটি ভাড়া বাসায় থেকে লেখাপড়া করতো।
ঘটনার দিন তারা ৭ বন্ধু (ক্লাসমেট) মিলে কলেজের মাঠে ফুটবল খেলার পর ওই পুকুরে গোসল করতে যায়। এসময় কাব্য সাঁতরে পুকুরের মাঝামাঝি যায়। কিন্তু ফেরার সময় হঠাৎ ডুবে গিয়ে অনেক গভীরে তলিয়ে যায়।বন্ধুরা চেষ্টা করেও ব্যর্থ হলে পাশেই একটা বিল্ডিংয়ে কর্মরত নির্মাণ শ্রমিকদের ডেকে আনে। তারা এসে তাকে অজ্ঞান ও নিথর অবস্থায় উদ্ধার করার পর দ্রুত স্থানীয় সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। কিন্তু হাসপাতালের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন