'বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য' শীর্ষক নতুন নকশার ৫ টাকার নোট বাজারে ছেড়েছে সরকার।
অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের স্বাক্ষরে এ নোটের এক পিঠে আছে পুরান ঢাকার তারা মসজিদ এবং পাতা ও কলিসহ প্রস্ফুটিত শাপলার ছবি। অন্য পিঠে স্থান পেয়েছে গ্রাফিতি-২০২৪ এর ছবি।
অর্থ মন্ত্রণলায়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে এই নতুন নোট ইস্যু করা হবে।
চব্বিশের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর টাকার নকশা থেকে বাদ পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। সরকারের সিদ্ধান্তে ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশায় মুদ্রা ছাপানো শুরু করে বাংলাদেশ ব্যাংক।
বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে ১০০০, ৫০০, ১০০, ৫০, ২০ ও ১০ টাকা মূল্যমানের নতুন নকশার নোট ইতোমধ্যে বাজারে এসেছে। এসব নোট বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষরে বাজারে আসে।
বাংলাদেশে প্রচলনে থাকা মুদ্রার মধ্যে ১, ২ ও ৫ টাকা মূল্যমানের নোট সরকারের মালিকানায় থাকায় অর্থ সচিবের স্বাক্ষর থাকে। এর মধ্যে নতুন নকশায় ৫ টাকার নোট বাজারে এল।
কী বৈশিষ্ট্য?
পাঁচ টাকার নতুন নোটের আকার ১১৭মিমি x ৬০ মিমি। নোটের সামনের পিঠের বামপাশে তারা মসজিদের ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি রয়েছে। নোটের পেছনের পিঠে রয়েছে গ্রাফিতি-২০২৪ এর ছবি।
নোটে জলছাপ হিসেবে 'রয়েল বেঙ্গল টাইগারের মুখ' এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ '5' এবং 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম' রয়েছে।
নোটটিতে হালকা গোলাপী রঙের আধিক্য রয়েছে। নোটের বামদিকে ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতাটি নোটের কাগজের ভিতর প্রবিষ্ট যা আলোর বিপরীতে ধরলে উভয় দিক থেকে দেখা যায়।
এছাড়া, নোটের সামনের অংশের নিচের গ্লিউইশ প্যাটার্নের উপরের অংশে মাইক্রোপয়েন্ট হিসেবে আনুভূমিকভাবে অসংখ্য 'BANGLADESH' মুদ্রিত রয়েছে।
নতুন নকশার ৫ টাকার নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন