নীলফামারীর ডোমার উপজেলা পর্যায়ে "প্রাথমিক শিক্ষা পদক-২০২৬" এ শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন সহকারী শিক্ষক মোঃ খায়রুল ইসলাম সুমন।
তিনি ডোমার উপজেলার শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটি ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস শিক্ষাক্ষেত্রে তার বিশেষ অবদান, দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তাকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত করেন।
এবিষয়ে সহকারী শিক্ষক মোঃ খায়রুল ইসলাম সুমন বলেন, "আমাকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত করে সামনের দিনগুলোতে কাজের আরও গুরু দায়িত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের চেষ্টা করব।"
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তিনি ভবিষ্যতেও আন্তরিকভাবে কাজ করে যেতে চান।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন