আজকের ডোমার

জলঢাকা

জলঢাকায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের আওতাধীন জলঢাকা উপজেলা যুব রেড ক্রিসেন্টের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে জলঢাকা সরকারি কলেজ ক্যাম্পাসে ১৫ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবগঠিত কমিটিতে দলনেতা সুশান্ত রায় ,উপ-দলনেতা-১ মো. রাসেল ইসলাম এবং উপ-দলনেতা-২ আব্দুল মুবিন লাদেন দায়িত্ব পেয়েছেন।

সভায় নবগঠিত কমিটির সদস্যদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। পাশাপাশি জলঢাকা উপজেলায় যুব রেড ক্রিসেন্টের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

সভা শেষে উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের পক্ষ থেকে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করা হয়।

আপনার মতামত লিখুন

আজকের ডোমার

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

জলঢাকায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের আওতাধীন জলঢাকা উপজেলা যুব রেড ক্রিসেন্টের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে জলঢাকা সরকারি কলেজ ক্যাম্পাসে ১৫ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবগঠিত কমিটিতে দলনেতা সুশান্ত রায় ,উপ-দলনেতা-১ মো. রাসেল ইসলাম এবং উপ-দলনেতা-২ আব্দুল মুবিন লাদেন দায়িত্ব পেয়েছেন।

সভায় নবগঠিত কমিটির সদস্যদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। পাশাপাশি জলঢাকা উপজেলায় যুব রেড ক্রিসেন্টের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

সভা শেষে উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের পক্ষ থেকে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করা হয়।

আজকের ডোমার

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার