ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ডোমারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নীলফামারী ইউনিটের ডোমার উপজেলা যুব রেড ক্রিসেন্ট।
বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাইদ তন্নী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাফিউল ইসলাম,রেড ক্রিসেন্ট জেলা এসি কমিটির সদস্য আনিসুর রহমান আনু,ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন।
এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নীলফামারী ইউনিটের ডোমার উপজেলা দলনেতা মোঃ আব্দুর রশিদ, উপ-দলনেতা-১ মোঃ সাইদ বিন ইসলাম ও উপ-দলনেতা-২ মোছাঃ মোৎমাইন্না দীপ্তি।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ ও সহ-শিক্ষা কার্যক্রম বিভাগের উপ-প্রধান মোঃ রিফাত ইসলাম; আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান মোছাঃ সারমিন জাহান মিথিলা;স্বাস্থ্যসেবা বিভাগের প্রধান মিলন ইসলাম (হৃদয়) ও উপ-প্রধান মোছাঃ সুমাইয়া আক্তার আইরিন এবং তহবিল সংগ্রহ বিভাগের প্রধান মোঃ রেদোয়ানুল আমিন রিফাত ও উপ-প্রধান মোঃ মাসুদ রানাসহ যুব রেড ক্রিসেন্টের অন্যান্য সদস্যরা।
অভিযানকালে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন