আজকের ডোমার

নীলফামারী

পলাশবাড়ী ডিগ্রি কলেজে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নীলফামারীর পলাশবাড়ী ডিগ্রি কলেজে চারতলা বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেলে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভবনটির প্রথম তলার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। প্রায় ১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপনের পর কলেজ প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কলেজের গভর্নিং বডির সভাপতি সোহেল পারভেজ সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জগদীশ চন্দ্র রায়।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. গোলাম মাজেদ এবং তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য। পলাশবাড়ী ডিগ্রি কলেজের নতুন একাডেমিক ভবন শিক্ষার্থীদের জন্য আরও উন্নত শিক্ষার পরিবেশ সৃষ্টি করবে। তিনি ভবিষ্যতেও এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ডে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো, মহিলা দলের সহ-সভাপতি রাকু ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আপনার মতামত লিখুন

আজকের ডোমার

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

পলাশবাড়ী ডিগ্রি কলেজে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার