নীলফামারীর ডোমারে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।
রবিবার (০২ আগস্ট) বিকেলে নীলফামারী ডোমারে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ডোমার উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মো. সোহেল রানা।
এ সময় তিনি বলেন, “জুলাই-আগস্ট আমাদের শিখিয়েছে জনগনের শক্তির আগে কোনো ক্ষমতা টিকে থাকতে পারেনা। সেই সাথে কোনো স্বৈরাচার ও ফ্যাসিস্ট টিকে থাকতে পারেনা।জুলাই সনদ বাস্তবায়নে সরকার টালবাহানা শুরু করেছে। জুলাই আমাদের শিখিয়েছে কীভাবে মানুষের অধিকার আদায়ের আন্দোলন গড়ে তুলতে হয়। প্রয়োজন হলে আমরা আবারও রাজপথে আন্দোলন গড়ে তুলব। তবুও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।”
বিএনপির উদ্দেশ্যে সোহেল রানা বলেন, “আপনারা দুটি ভোটের মধ্যে একটি ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করেছেন। কিন্তু জনগণের ৬৯ শতাংশ সমর্থনকে আপনারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। এই ৬৯ শতাংশ জনগণকে সঙ্গে নিয়েই আমরা জুলাই সনদ বাস্তবায়ন করে ছাড়ব, ইনশাআল্লাহ।”
সমাবেশে আরও বক্তব্য দেন ডোমার পৌরসভা জামায়াতের আমীর দেলোয়ার হোসেন, ডোমার সদর ইউনিয়ন জামায়াতের আমীর মো. নুরুজ্জামান, উপজেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা মোসলেহুদ্দীন শাহ, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মো. আল আমিন এবং ছাত্রশিবিরের ডোমার আদর্শ থানা শাখার সভাপতি জুনায়েদ আল হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বাটার মোড় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ডোমার বাজারের রেলগেট মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ছাত্রশিবির এবং বিভিন্ন এলাকার নেতাকর্মীরা অংশ নেন।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন