আজকের ডোমার

ডোমার

গ্রাহকের মতামত উপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে ডোমারে বিক্ষোভ

নীলফামারীতে বিদ্যুৎ গ্ৰাহকদের মতামতকে উপেক্ষা করে ডিজিটাল মিটার সরিয়ে জবরদস্তি করে প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আজ সকাল ১১ টার দিকে ডোমার পৌরসভার বাটার মোড়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে ডোমার ও ডিমলা উপজেলার বিদ্যুৎ গ্ৰাহকরা। 

আব্দুল কুদ্দুস আইয়ুবের সভাপতিত্ব অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মো. সোহেল রানা, নুরুজ্জামান বাবলা, সাংবাদিক আনিছুর রহমান মানিক, জামায়াত নেতা মো. নুরুজ্জামান, এনসিপি নেতা এডভোকেট আসিফ মাহমুদ সহ আরও অনেকে।

তারা অভিযোগ করেন জনগণের কোন উপকার না হলেও মিটার পরিবর্তনের কারনে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে নেসকো কর্তৃপক্ষ ।

মো. সোহেল রানা নামের শ্রমিক সংগঠনের নেতা বলেন, প্রিপেইড মিটারে অস্পষ্ট কিছু টাকা কর্তন করা হয়। জনগন জানতে চায় কেন তাদের টাকা চুরি হয়। আমরা প্রিপেইড মিটার এবং বিদ্যুত বিভ্রাটের জন্য মাঠে দাঁড়িয়েছি। অনতিবিলম্বে এই সমস্যা সমাধান না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তিনি।

আয়োজক গোলাম কুদ্দুছ আইয়ুব বলেন, ইতোপূর্বে প্রিপেইড মিটার বন্ধ ও পোস্টপেইড মিটার স্থাপনের দাবিতে আমরা কর্মসূচি নিয়েছিলাম। কর্তৃপক্ষ দাবির প্রতি সম্মতি জানিয়ে প্রিপেইড মিটার স্থাপন কিছুদিন বন্ধ রাখে। সম্প্রতি গ্রাহকের দাবি উপেক্ষা করে গ্রাহকের অনুমতি ছাড়াই জোরপুর্বক পুনরায় সংযোগ স্থাপন করার পাঁয়তারা চালাচ্ছে কর্তৃপক্ষ। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। 

তিমি আরো বলেন, ফ্যাসিষ্ট সরকারের হাজার কোটি টাকা লুটপাটের প্রি-পেইড মিটার স্থাপন প্রকল্প বাতিল করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনার পাশাপাশি জনগনের দাবী মেনে নিয়ে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ করে তা বাতিলের দাবীও জানানো হয় মানববন্ধনে। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।

আপনার মতামত লিখুন

আজকের ডোমার

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

গ্রাহকের মতামত উপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে ডোমারে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার