আজকের ডোমার

ডোমার

গুগলের চাকরি ছেড়ে মাইক্রোসফটে যোগ দিলেন ডোমারের সোহান

বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছেন নীলফামারী ডোমারের কৃতি সন্তান আল নাসিরুল্লাহ সিদ্দিকী সোহান। এর আগে প্রায় চার বছর গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে মাইক্রোসফটে যোগদানের বিষয়টি জানান সোহান। তার এ সাফল্যে ডোমারসহ নীলফামারীজুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে।

সোহান ডোমার পৌরসভার পল্টনপাড়া এলাকার হামিদার রহমান ও উম্মে আয়েশা সিদ্দিকার ছোট ছেলে। তিনি ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ২০১১ সালে এসএসসি, রংপুর সরকারি কলেজ থেকে ২০১৩ সালে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ থেকে ২০১৮ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে অরবিটেকস বাংলাদেশ ও স্যামসাং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বাংলাদেশে কাজের পর ২০২০ সালে উচ্চশিক্ষার জন্য জার্মানিতে যান। ২০২২ সালের শেষদিকে গুগলের পোল্যান্ড অফিসে সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন।

গুগলের অধ্যায় পেরিয়ে এবার মাইক্রোসফটে নতুন দায়িত্ব শুরু করেছেন তিনি। সোহানের বাবা ছেলের এ অর্জনে আনন্দ প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ডোমারের এই তরুণের সাফল্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

আপনার মতামত লিখুন

আজকের ডোমার

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

গুগলের চাকরি ছেড়ে মাইক্রোসফটে যোগ দিলেন ডোমারের সোহান

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছেন নীলফামারী ডোমারের কৃতি সন্তান আল নাসিরুল্লাহ সিদ্দিকী সোহান। এর আগে প্রায় চার বছর গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে মাইক্রোসফটে যোগদানের বিষয়টি জানান সোহান। তার এ সাফল্যে ডোমারসহ নীলফামারীজুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে।

সোহান ডোমার পৌরসভার পল্টনপাড়া এলাকার হামিদার রহমান ও উম্মে আয়েশা সিদ্দিকার ছোট ছেলে। তিনি ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ২০১১ সালে এসএসসি, রংপুর সরকারি কলেজ থেকে ২০১৩ সালে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ থেকে ২০১৮ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে অরবিটেকস বাংলাদেশ ও স্যামসাং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বাংলাদেশে কাজের পর ২০২০ সালে উচ্চশিক্ষার জন্য জার্মানিতে যান। ২০২২ সালের শেষদিকে গুগলের পোল্যান্ড অফিসে সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন।

গুগলের অধ্যায় পেরিয়ে এবার মাইক্রোসফটে নতুন দায়িত্ব শুরু করেছেন তিনি। সোহানের বাবা ছেলের এ অর্জনে আনন্দ প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ডোমারের এই তরুণের সাফল্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

আজকের ডোমার

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার