শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে নীলফামারীতে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’-এর রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী শাখার উদ্যোগে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারীর চেয়ারম্যান সেলিমুদ্দিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাহাবুব রব্বানী রুবেল ও মো. আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিশুকিশোরদের মেধা বিকাশ, নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি, নিয়মিত পড়াশোনায় উৎসাহিত করা এবং মেধাবীদের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে মেধাবৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এ স্কুল ও মাদরাসার তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। আগামী ২৭ আগস্ট থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে।
পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের জন্য রয়েছে মোট ৩ লাখ ৫০ হাজার টাকার বৃত্তি ও নগদ অর্থ পুরস্কার। এ ছাড়া প্রতিটি শ্রেণিতে সর্বোচ্চ নম্বর অর্জনকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ পুরস্কার হিসেবে বাইসাইকেল দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
আয়োজকেরা জানান, মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শুধু মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করাই নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে অধ্যবসায়, প্রতিযোগিতার মানসিকতা ও ভালো ফলাফলের প্রতি আগ্রহ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন ফরম ও পোস্টার উন্মোচন করেন। এর মধ্য দিয়ে নীলফামারী জেলায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন