আজকের ডোমার

সারাদেশ

প্রিপেইড মিটারের ‘শোষণ’ বন্ধসহ পাঁচ দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ

প্রতিনিধি

নেসকোর প্রিপেইড মিটারের নামে গ্রাহকদের ‘শোষণ’ বন্ধ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ পাঁচ দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের উদ্যোগে শহরে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক বরাবর পাঁচ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় সংগঠনের পক্ষ থেকে দাবিগুলো তুলে ধরে ছাপানো লিফলেট পথচারী ও সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, ডিমান্ড চার্জ বাতিল, মিটার ভাড়া বন্ধ, ৫০ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের জন্য স্বল্প রেট নির্ধারণ এবং ভ্যাটের হার কমানো।

স্মারকলিপি প্রদান শেষে বিক্ষোভ মিছিলটি জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন বলেন, ‘প্রিপেইড মিটারের নামে গ্রাহকদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে। সাধারণ মানুষের স্বার্থে বিদ্যুৎ খাতের এসব সমস্যা দ্রুত সমাধান করতে হবে।’

তিনি আরও বলেন, মানুষের মৌলিক চাহিদাগুলো যথাযথভাবে পূরণ করতে হবে। তাদের পাঁচ দফা দাবি দ্রুত মেনে নেওয়া না হলে পরবর্তী সময়ে আরও জোরালো বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি দেওয়া হবে। একই সঙ্গে উত্তরের এই জেলাকে উন্নয়নশীল জেলায় পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. আবু, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সহসভাপতি মাহাবুব আলী টুলু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারীর আহ্বায়ক আলিফ সিদ্দিকী প্রান্তরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

আজকের ডোমার

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

প্রিপেইড মিটারের ‘শোষণ’ বন্ধসহ পাঁচ দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার