রাজশাহী রেলওয়ে স্টেশনে চীফ কমার্শিয়াল অফিসার মুহাম্মদ আহসান উল্লাহ ভুঁইয়াকে হেনস্তার প্রতিবাদে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে কেন্দ্র ঘোষিত মানববন্ধন করেছে রেল কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় চিলাহাটি রেলওয়ে স্টেশনে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন চিলাহাটি রেলওয়ে স্টেশনের মাস্টার মো. রুহুল আমিন, সহকারী স্টেশন মাস্টার হায়দার আলী, হেড বুকিং মো. কাওসার আলী, বুকিং সহকারী মুহাম্মদ নাসির উদ্দীন, নাসরিন আক্তার সহ রেলওয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।
মানববন্ধনকারীরা বলেন, দায়িত্ব পালনরত অবস্থায় কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কর্মক্ষেত্রে কোনো কর্মকর্তা-কর্মচারীর ওপর হামলা, অসদাচরণ বা দায়িত্বপালনে বাঁধা দেওয়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এরকম ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, গত ৭ই আগস্ট রাজশাহী রেলওয়ে স্টেশনে সিল্ক সিটি এক্সপ্রেসে টিকিট চেকিংকে কেন্দ্র করে চীফ কমার্শিয়াল অফিসার আহসান উল্লাহ ভূঁইয়ার সঙ্গে এক যাত্রীর বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন রেলওয়ে স্টেশনে মানববন্ধন কর্মসূচির ডাক দেয়া হয়।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন