নীলফামারী জেলার কৃষকদের মাঝে উৎপাদন খরচ বৃদ্ধি, শ্রমিক সংকট, জাগ দেওয়ার উপযোগী পানির অভাবসহ নানা অনিশ্চয়তায় ‘সোনালি আঁশ’ খ্যাত পাট চাষে আগ্রহ কমছে।
জেলার ছয় উপজেলাতেই অনেক জমিতে পাটের পরিবর্তে ভুট্টা আবাদ করছেন কৃষকেরা। তারা বলছেন, ফসল নির্বাচনে এখন সময়, খরচ, শ্রম ও বাজারদর—সবকিছু বিবেচনা করা হচ্ছে।
ডোমারের চিলাহাটির কৃষক তহিদুল ইসলাম জানান, পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো ও শুকানো—প্রতিটি ধাপেই শ্রমিক প্রয়োজন হয়। শ্রমিকের মজুরি বাড়ায় উৎপাদন খরচও বেড়েছে।
সৈয়দপুরের বোতলাগাড়ির কৃষক আনারুল হক বলেন, পাট কাটার পর জাগ দেওয়ার জন্য প্রয়োজনীয় পানি পাওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে পাট চাষে আগ্রহ কমছে।
কৃষক তাহমিদ হোসেন জানান, ভুট্টায় তুলনামূলক ঝুঁকি কম। কম সময়ে ফসল ঘরে তোলা যায় এবং মেশিনে মাড়াইয়ের সুবিধাও রয়েছে। তাই কৃষকের আগ্রহ ভুট্টার দিকে বাড়ছে।
জেলা কৃষি অফিস সূত্র জানায়, এ বছর পাটের দাম মোটামুটি ভালো হলেও গত দুই-তিন বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় পাট জাগ দেওয়া নিয়ে সমস্যা হচ্ছে। পাশাপাশি হঠাৎ বৃষ্টি, বীজ নষ্ট হওয়া ও শ্রমিক সংকটের কারণেও পাট চাষে কৃষকদের আগ্রহ কমছে।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন