নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের ডিও (D.O.) লেটারের ভিত্তিতে সড়ক ও অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ ১০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ নিশ্চিত করা, অসম্পন্ন সড়কের সংযোগ স্থাপন (কানেক্টিভিটি) এবং জনগুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নকে অগ্রাধিকার বিবেচনায় নিয়ে এ প্রকল্পের আওতায় সড়ক ও অবকাঠামো উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের কাজ বাস্তবায়ন করা হবে।
বুধবার (১১ নভেম্বর) সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার তাঁর নিজস্ব ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রকল্পটি বাস্তবায়িত হলে ডোমার ও ডিমলা উপজেলার বিভিন্ন এলাকার অসম্পন্ন সড়কের সংযোগ স্থাপন, গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন এবং যোগাযোগব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো নিরসনে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এতে দুই উপজেলার সাধারণ মানুষের যাতায়াত, পণ্য পরিবহনসহ স্থানীয় যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা স্থানীয়দের ।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন