আজকের ডোমার

সারাদেশ

নীলফামারীতে সাংবাদিক হত্যাচেষ্টার আসামি জহুরুল গ্রেপ্তার

প্রতিবেদক

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মো. লিটন সরকারের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার ৩ নম্বর আসামি জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে নীলফামারী থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে (২৭ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৮ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট নীলফামারী জেলা আদালত চত্বরের একটি হোটেলে সাংবাদিক লিটন সরকারের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর সাংবাদিক লিটন সরকার বাদী হয়ে নীলফামারী থানায় হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলায় আফতাবুজ্জামান বিপ্লবকে প্রধান আসামি এবং জহুরুল ইসলামসহ আরও কয়েকজনকে আসামি করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা নীলফামারী থানার উপপরিদর্শক (এসআই) মো. বদিউজ্জামান বলেন, ‘মামলার ৩ নম্বর আসামি জহুরুল ইসলামকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

এদিকে মামলার প্রধান আসামি আফতাবুজ্জামান বিপ্লব, তার সহযোগী রিঙ্কুসহ অন্য আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাদী সাংবাদিক লিটন সরকার। তিনি বলেন, হামলার ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের স্বার্থে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে

আপনার মতামত লিখুন

আজকের ডোমার

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

নীলফামারীতে সাংবাদিক হত্যাচেষ্টার আসামি জহুরুল গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার