আজকের ডোমার

ডোমার

চিলাহাটিতে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজাউল ইসলাম (পুকুল) (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার গোসাইগঞ্জ বাজারের উত্তর দিকে ডাঙ্গাপাড়া ব্র্যাক নার্সারি সংলগ্ন নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ডোমার থানার নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় রেজাউল ইসলামের কাছ থেকে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রেজাউল ইসলাম চিলাহাটি বড় জুম্মার পাড়া এলাকার বাসিন্দা।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে শনিবার অভিযান চালিয়ে রেজাউল ইসলামকে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

আজকের ডোমার

শনিবার, ২২ আগস্ট ২০২৬

চিলাহাটিতে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজাউল ইসলাম (পুকুল) (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার গোসাইগঞ্জ বাজারের উত্তর দিকে ডাঙ্গাপাড়া ব্র্যাক নার্সারি সংলগ্ন নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ডোমার থানার নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় রেজাউল ইসলামের কাছ থেকে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রেজাউল ইসলাম চিলাহাটি বড় জুম্মার পাড়া এলাকার বাসিন্দা।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে শনিবার অভিযান চালিয়ে রেজাউল ইসলামকে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আজকের ডোমার

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার