সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, ডিমলা থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম, সহকারী প্রোগ্রামার (ব্যানবেইজ) শাহানুর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ধীরেন্দ্রনাথ রায়, উপজেলা প্রকৌশলী মফিজুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক আলহাজ্ব রইসুল আলম চৌধুরী, সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুলসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানগণ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সংবাদকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত এবং সাম্য ও মানবতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম বাঙালির সাংস্কৃতিক ও মানবিক চেতনার অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। তাঁর অসাম্প্রদায়িকতা, সাম্য ও মানবতার বার্তা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা সভা শেষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন