মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ডিমলা উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
ডিমলা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া-মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী।
সভায় বক্তব্য দেন নীলফামারী জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য মো. গোলাম রব্বানী প্রধান, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ-উল ইসলাম লিটন এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা।
এ সময় উপজেলা কৃষক দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তারা বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়; এটি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সঙ্গে সম্পৃক্ত একটি রাজনৈতিক শক্তি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে জনগণের পাশে থেকে তাদের অধিকার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বক্তারা আরও বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ডিমলা উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া, তাঁর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোসহ দলের প্রয়াত নেতাকর্মী এবং জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও এ্যাব-এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এবং তাঁদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দলীয় নেতাকর্মী ও দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন