আজকের ডোমার

সারাদেশ

রেলগেট না থাকায় ফের দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় নিহত অজ্ঞাত ব্যক্তি

‎নীলফামারীর ডোমার উপজেলার কাজীরহাট রেলঘুন্টি এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

‎বুধবার (৯ সেপ্টেম্বর) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, খুলনা থেকে চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, কাজীরহাট রেলঘুন্টি এলাকায় কোনো রেলগেট নেই। গভীর রাতে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি রেললাইনের ওপর থাকাকালে চলন্ত ট্রেনের সামনে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। এ সময় ট্রেনের সজোরে ধাক্কায় তিনি নিহত হন। পরে ট্রেনটি তাকে টেনে-হিঁচড়ে ঘটনাস্থল থেকে প্রায় ১০০ গজ দূরে নিয়ে যায়।

‎সকালে স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে চিলাহাটি রেলওয়ে স্টেশনে দায়িত্বরত পুলিশ সদস্য এবং চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি চিলাহাটি রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়। এবং ময়নাতদন্তের জন্য নীলফামারী জেলা মর্গে পাঠানো হয়েছে।

‎সৈয়দপুর রেলওয়ে থানার এসআই মাহবুব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নীলফামারীতে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎উল্লেখ্য, কাজীরহাট এলাকায় রেলগেট না থাকায় এর আগেও দুর্ঘটনা ঘটেছে। ২০২১ সালের ২৪ আগস্ট সকাল আনুমানিক ৭টার দিকে চিলাহাটি রেলস্টেশনের অদূরে কাজীরহাটের অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে খুলনাগামী একটি মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার শাকিল (২২) নিহত হন এবং ট্রাকচালকসহ আরও দুজন গুরুতর আহত হন।

‎স্থানীয়দের দাবি, কাজীরহাটে একটি নিরাপদ রেলগেট ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব।

আপনার মতামত লিখুন

আজকের ডোমার

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

রেলগেট না থাকায় ফের দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় নিহত অজ্ঞাত ব্যক্তি

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার