আজকের ডোমার

ডিমলা

ডিমলায় কাঁঠালগাছের গায়ে ‘আল্লাহু’ নামের মতো দাগ, এলাকায় চাঞ্চল্য

নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের সরদারহাট এলাকায় একটি কাঁঠালগাছের গায়ে আরবি হরফের মতো ‘আল্লাহু’ নামের আকৃতির দাগ দেখা যাওয়াকে কেন্দ্র করে এলাকায় কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সরদারহাট এলাকার স্থানীয় বাসিন্দা সুরুজ্জামান ড্রাইভারের বাড়ির একটি কাঁঠালগাছে এমন আকৃতির দাগ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হওয়ার পর গাছটি দেখতে সুরুজ্জামানের বাড়িতে আশপাশের বিভিন্ন এলাকার মানুষের ভিড় জমতে শুরু করে।

স্থানীয়দের কেউ কেউ জানান, কাঁঠালগাছের গায়ে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া দাগগুলো দেখতে অনেকটা আরবি ‘আল্লাহু’ শব্দের মতো মনে হচ্ছে। এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ার পর মানুষের আগ্রহ আরও বেড়ে যায়।

বুধবার রাতেও ওই বাড়িতে কৌতূহলী মানুষের উপস্থিতি দেখা যায়। অনেকেই নিজেদের বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। আবার কেউ কেউ এটিকে গাছের স্বাভাবিক বৃদ্ধি বা ছালের ওপর তৈরি হওয়া প্রাকৃতিক দাগ হিসেবেও দেখছেন।

এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। তবে গাছের গায়ে তৈরি হওয়া আকৃতিটির প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

আপনার মতামত লিখুন

আজকের ডোমার

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ডিমলায় কাঁঠালগাছের গায়ে ‘আল্লাহু’ নামের মতো দাগ, এলাকায় চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের সরদারহাট এলাকায় একটি কাঁঠালগাছের গায়ে আরবি হরফের মতো ‘আল্লাহু’ নামের আকৃতির দাগ দেখা যাওয়াকে কেন্দ্র করে এলাকায় কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সরদারহাট এলাকার স্থানীয় বাসিন্দা সুরুজ্জামান ড্রাইভারের বাড়ির একটি কাঁঠালগাছে এমন আকৃতির দাগ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হওয়ার পর গাছটি দেখতে সুরুজ্জামানের বাড়িতে আশপাশের বিভিন্ন এলাকার মানুষের ভিড় জমতে শুরু করে।

স্থানীয়দের কেউ কেউ জানান, কাঁঠালগাছের গায়ে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া দাগগুলো দেখতে অনেকটা আরবি ‘আল্লাহু’ শব্দের মতো মনে হচ্ছে। এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ার পর মানুষের আগ্রহ আরও বেড়ে যায়।

বুধবার রাতেও ওই বাড়িতে কৌতূহলী মানুষের উপস্থিতি দেখা যায়। অনেকেই নিজেদের বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। আবার কেউ কেউ এটিকে গাছের স্বাভাবিক বৃদ্ধি বা ছালের ওপর তৈরি হওয়া প্রাকৃতিক দাগ হিসেবেও দেখছেন।

এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। তবে গাছের গায়ে তৈরি হওয়া আকৃতিটির প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

আজকের ডোমার

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার