আজকের ডোমার

সারাদেশ

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

সংগৃহীত

নীলফামারীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মোস্তাকিম বিল্লাহকে (২২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। শনিবার (৩ অক্টোবর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা ব্রিজ টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মোস্তাকিম বিল্লাহ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে। রোববার (৪ অক্টোবর) সকালে এসআরবি-১৩, সিপিসি-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কলেজছাত্রীর সঙ্গে মোস্তাকিমের প্রেমের সম্পর্ক ছিল। তারা বিভিন্ন সময়ে নীলফামারীর বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন। গত ২০ জুন নীলফামারী শহরের উদয়ন পার্কে যাওয়ার পর একটি কক্ষে বিশ্রাম নেওয়ার সময় মোস্তাকিম ওই তরুণীকে ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগও করা হয়।

এজাহারে আরও বলা হয়, পরবর্তীতে মোস্তাকিম বিয়ে করতে অস্বীকৃতি জানালে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। একপর্যায়ে তিনি আত্মগোপনে চলে যান। পরে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে গত ১৬ আগস্ট নীলফামারী সদর থানায় মামলা করা হয়। মামলাটির নম্বর ২৭।

মামলা দায়েরের পর মোস্তাকিমকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালায় এসআরবি-১৩। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে এসআরবি-১৩-এর সিপিএসসি, রংপুর ও সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের যৌথ দল লালমনিরহাট সদর উপজেলার তিস্তা ব্রিজ টোল প্লাজার সামনে অভিযান চালায়। সেখান থেকে মামলার প্রধান আসামি মোস্তাকিম বিল্লাহকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৩ জানিয়েছে, গ্রেপ্তার মোস্তাকিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

আজকের ডোমার

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার