আজকের ডোমার

নীলফামারী

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি নীলফামারীতে ১১ দলীয় ঐক্যের মিছিল ও সমাবেশ

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে অনতিবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আর কোনো বিলম্ব করা উচিত নয়।

বুধবার (৫ আগস্ট) বিকেলে নীলফামারী বড় বাজার ট্রাফিক মোড় থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। 

এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা বহন করেন। মিছিলজুড়ে গণঅভ্যুত্থানের চেতনা, গণতন্ত্র, জবাবদিহি ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম। সঞ্চালনা করেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারী।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। 

এছাড়া বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নীলফামারী পৌরসভার মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আযাদ, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সেলিম উদ্দিন এবং এনসিপির জেলা আহ্বায়ক আব্দুল মজিদসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে সংঘটিত জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর অতিক্রান্ত হলেও প্রত্যাশিত সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়নি। তাঁদের দাবি, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করা হলে গণঅভ্যুত্থানের লক্ষ্য ও জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।

বক্তারা আরও বলেন, গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে এবং ভবিষ্যতে রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত এড়াতে জুলাই সনদ দ্রুত কার্যকর করা প্রয়োজন। এ বিষয়ে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।

আপনার মতামত লিখুন

আজকের ডোমার

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি নীলফামারীতে ১১ দলীয় ঐক্যের মিছিল ও সমাবেশ

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার