আজকের ডোমার

ডোমার

অর্থসংকটে অনিশ্চিত মন্জুনা বেগমের চিকিৎসা

নীলফামারীর ডোমার উপজেলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আইজুল ইসলামের স্ত্রী মন্জুনা বেগম দীর্ঘদিন ধরে লিভারের জটিল রোগে ভুগছেন। বর্তমানে তিনি ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। অর্থাভাবে তার উন্নত চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়ায় মানবিক সহায়তার আবেদন জানিয়েছে পরিবার।

জানা যায়, স্বামী মারা যাওয়ার পর মানুষের বাড়িতে কাজ করেই কোনো রকমে সংসার চালাতেন মন্জুনা বেগম। কিন্তু দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় এখন আর কাজ করতে পারছেন না। একদিকে সংসারের ব্যয়, অন্যদিকে চিকিৎসার খরচ। সব মিলিয়ে চরম আর্থিক সংকটে পড়েছে পরিবার।

হাসপাতালের শয্যায় শুয়ে মন্জুনা বেগম বলেন, "আমি অনেক দিন ধরে অসুস্থ। আগে মানুষের বাড়িতে কাজ করে কোনোমতে সংসার চালাতাম। এখন শরীরের অবস্থা এতটাই খারাপ যে কাজ করার শক্তিও নেই। টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারছি না। সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে আমার চিকিৎসার জন্য সহযোগিতা চাই।"

মন্জুনা বেগমের ছেলে সুজ্জল বলেন, "মায়ের চিকিৎসার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু উন্নত চিকিৎসায় যে পরিমাণ অর্থ লাগবে, তা আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই সবার কাছে মায়ের চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করছি।"

স্বজনদের ভাষ্য, উন্নত চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন হলেও তা জোগাড় করার সামর্থ্য তাদের নেই। তাই সমাজের বিত্তবান, সহৃদয়বান ও মানবিক মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তারা। 

সহায়তা পাঠাতে আগ্রহীরা বিকাশের মাধ্যমে তার ছেলে সুজ্জল-এর নম্বর ০১৭৪৫-৫৯২৯৩০-এ আর্থিক সহায়তা পাঠাতে পারবেন।

আপনার মতামত লিখুন

আজকের ডোমার

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

অর্থসংকটে অনিশ্চিত মন্জুনা বেগমের চিকিৎসা

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার