নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রির বিরুদ্ধে নীলফামারীতে অভিযান চালিয়ে প্রায় ১৪ কেজি পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। এ সময় দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট এক হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৯ আগস্ট) নীলফামারী সদর উপজেলার টেক্সটাইল বাজার ও দারোয়ানী এলাকায় পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রির অপরাধে মেসার্স রহমত স্টোর ও মেসার্স হাসান স্টোরকে ৫০০ টাকা করে মোট এক হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় আনুমানিক ১৪ কেজি নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ।
অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্-আল-মামুন প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। নীলফামারী পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
অভিযান শেষে সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্-আল-মামুন বলেন, “পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ব্যবসায়ীদের নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রি থেকে বিরত থাকতে হবে। আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, “নিষিদ্ধ পলিথিনের ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই পলিথিনের মজুদ ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানানো হচ্ছে।”
অভিযান চলাকালে অন্যান্য দোকান মালিকদেরও নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রি না করার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে দোকানদারদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে জেলার বিভিন্ন বাজার ও বাণিজ্যিক এলাকায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযানের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষকে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন