আজকের ডোমার

সারাদেশ

নীলফামারী চেম্বারের নির্বাচিত মাহবুব-রাজ-স্বপন

নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬-২৮-এর ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে মাহবুব উর রহমান সভাপতি, রাজ কুমার পোদ্দার সিনিয়র সহ-সভাপতি এবং আকতার হোসেন স্বপন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, চেম্বারের মোট ৬৮৪ জন ভোটারের মধ্যে ৫৯০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে মাহবুব উর রহমান ২৮০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সোহেল পারভেজ পেয়েছেন ২৭৬ ভোট। মাত্র চার ভোটের ব্যবধানে সভাপতি পদে জয় পান মাহবুব উর রহমান।

সিনিয়র সহ-সভাপতি পদে ৩৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাজ কুমার পোদ্দার। তাঁর প্রতিদ্বন্দ্বী আবু সালেহ সোহেল রানা পেয়েছেন ২১৪ ভোট। অন্যদিকে সহ-সভাপতি পদে ৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আকতার হোসেন স্বপন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরহানুল হক পেয়েছেন ১৩১ ভোট।

নির্বাচনে সাধারণ গ্রুপের নির্বাহী সদস্য পদে গোলাম মোস্তফা রঞ্জু, মুক্তার হোসেন, সুশান্ত কুমার, হাসানুজ্জামান, তারিকুল আলম, তাপস কুমার সাহা, মনিরুজ্জামান চৌধুরী, রেজওয়ান আহমেদ, শাকিল আহমেদ, আকিবুর রহমান, মশগুল ইসলাম ও মাহবুবর রহমান নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সহযোগী গ্রুপের নির্বাহী সদস্য পদে আবুল কালাম মিন্টু, মোহাম্মদ মমতাজ, মোবাশের আলম প্রিন্স, মতিয়ার রহমান ও আজিজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

নির্বাচনকে ঘিরে সকাল থেকেই রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন ভোটকেন্দ্রে ছিল উৎসবমুখর পরিবেশ। ব্যবসায়ী ভোটারদের উপস্থিতিতে কেন্দ্রের আশপাশে প্রার্থী ও সমর্থকদের সরব উপস্থিতি দেখা যায়। কোনো ধরনের বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ শেষ হয়।

ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও নির্বাহী সদস্যদের অভিনন্দন জানান তাঁদের সমর্থকরা। ব্যবসায়ী মহলের প্রত্যাশা, নতুন নেতৃত্ব নীলফামারীর ব্যবসা-বাণিজ্যের প্রসার, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং চেম্বারের কার্যক্রম আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

আজকের ডোমার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

নীলফামারী চেম্বারের নির্বাচিত মাহবুব-রাজ-স্বপন

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার