নীলফামারীর ডোমার উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) উপজেলার বৃহত্তম ইউনিয়ন ১ নং ভোগডাবুড়ী ইউনিয়ন থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী।ডোমার উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ডোমার উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু, ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল খালেক, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রউফ। এছাড়া তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত ১৪ জন তথ্য সংগ্রহকারী, একজন সুপারভাইজার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী তার বক্তব্যের প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এ ধরনের ফ্যামিলি কার্ডের উদ্যোগ গ্রহণ করার জন্য। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম স্বচ্ছ, সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তথ্য সংগ্রহকারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার পাশাপাশি সুপারভাইজারকে যথাযথভাবে তদারকি করতে হবে, যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে।
তিনি আরও বলেন, এ কার্যক্রম সফল করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। ভোগডাবুড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্য ওয়ার্ডগুলোতেও তথ্য সংগ্রহ করা হবে। সরকারের এ উদ্যোগ সুষ্ঠুভাবে বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী গরিব ও অসহায় মানুষের সহায়তায় ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারপ্রধানকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে পাবেন।
তিনি আরও বলেন, ডোমার উপজেলায় প্রথম পর্যায়ে ভোগডাবুড়ী ইউনিয়নকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের জন্য নির্বাচন করায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভোগডাবুড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রোমান আলীর স্ত্রী জয়নাব বানুর ফ্যামিলি কার্ড প্রত্যাশীর তথ্য এন্ট্রির মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন