নীলফামারীর ডোমারে আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টারে যমজ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি।
রোববার বিকেলে চিকিৎসকের পরামর্শ নিতে এসে হঠাৎ প্রসববেদনা শুরু হলে সেখানেই দুই কন্যাসন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।
জানা যায়, ডোমারের সোনাহার মেইলপাড়া এলাকার বাসিন্দা ফেরদৌস আহমেদ তাঁর স্ত্রীকে নিয়ে চিকিৎসক তাহমিনা সুলতানা তমার পরামর্শ নিতে আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টারে আসেন। এ সময় তাঁর স্ত্রীর তীব্র প্রসববেদনা শুরু হয়। পরে ডায়াগনস্টিক সেন্টারের ভেতরেই তিনি যমজ কন্যাসন্তানের জন্ম দেন। যমজ কন্যাসন্তানের জন্মে আনন্দিত বাবা-মা।
আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. মিজানুর রহমান বলেন, "মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। প্রসূতির এমন পরিস্থিতিতে আমাদের প্রতিষ্ঠানের কর্মীরা তাঁদের সাধ্যমতো সহযোগিতা করেছেন। মা ও নবজাতকরা সুস্থ আছেন জেনে আমরা আনন্দিত। ভবিষ্যতেও মানুষের প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করব।"

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন