নীলফামারীতে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে তাকে রংপুর জেলা কারাগার থেকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে পুলিশি নিরাপত্তার মধ্যে দুপুর আড়াইটার দিকে নীলফামারী শহরের ডাকবাংলো সার্কিট হাউস ঈদগাহ মাঠে অনুষ্ঠিত মায়ের জানাজায় অংশ নেন তিনি।
জানাজা শেষে নির্ধারিত সময়ের মধ্যেই শাহিদ মাহমুদকে আবার রংপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, মায়ের জানাজায় অংশ নেওয়ার সুযোগ করে দিতে তাকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া দুটি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলার আসামি শাহিদ মাহমুদ। ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর রাতে রংপুর নগরীর ধাপ লালকুঠি এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন