আজকের ডোমার

সৈয়দপুর

সৈয়দপুরে দুই হোটেলকে আড়াই লাখ টাকা জরিমানা

নীলফামারীর সৈয়দপুর উপজেলার পাঁচমাথা এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে দুটি হোটেলকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেনের নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে তাজির হোটেল ও আল শামস হোটেল-এ একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে ছিল লেবেলবিহীন বোরহানি বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার সংরক্ষণ, যা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার পরিপন্থী।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় তাজির হোটেলকে ১ লাখ টাকা এবং আল শামস হোটেলকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন নীলফামারী নিরাপদ খাদ্য অফিসার মো. শিহাব উদ্দীন, সৈয়দপুরের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আলতাফ হোসেনসহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, নীলফামারী জেলা কার্যালয়ের কর্মকর্তারা।

ভ্রাম্যমাণ আদালতের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে সৈয়দপুর থানা পুলিশের একটি দল।

অভিযান শেষে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষকে সরকারের প্রচলিত আইন ও বিধিমালা কঠোরভাবে অনুসরণ করে নিরাপদ খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

আজকের ডোমার

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

সৈয়দপুরে দুই হোটেলকে আড়াই লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার